১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার

প্রকাশিত: ২৪ September ২০২২, ৪:৪১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, মোবাইল ফোন উদ্ধার
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোবাইল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে। এসময় আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২০ টি চোরাই মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধার হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবার মৃত ইদ্রিসের ছেলে মো: নাসির (২২), নতুন বিলসিমলার মো: একরামুল হক বুলুর ছেলে মো: ইত্তাফুল হক মিজু (২৭) ও বোয়ালিয়া মডেল থানার হেতেমখাঁর মো: হাইউল হকের ছেলে মো: শাহিনুল ইসলাম শুভ (৩০)।
আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গতকাল ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় রাজশাহী মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিল। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার আইডি বাগানপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ৯ টায় আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মো: নাসির, মো: ইত্তাফুল হক ও মো: শাহিনুল ইসলাম শুভকে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায় । এসময় আসামিদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের ২০ টি চোরাই মোবাইল ফোন ও ১টি ট্যাব উদ্ধার হয়।
পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন