রাজশাহীতে ছিনতাইকারী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে আরএমপি ডিবি পুলিশ। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া মালামালসহ নগদ টাকা, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়।
গ্রেফতারকৃত হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী হাটপাড়া গ্রামের মৃত কছিমুদ্দিনের ছেলে মোঃ সেলিম মিঠু(৩০)।
আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কুতবপুর গ্রামের শ্রী সুরেন কর্মকারের ছেলে শ্রী জয়ফল কর্মকার(২২) ও তার এক আত্মীয় রাজশাহী শহরে বেড়ানোর জন্য গত ১৭ জানুয়ারি ২০২২ রাজশাহীতে আসে। রাজশাহী শহরের বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকায় দুপুর বেড়ানোর সময় একজন ব্যক্তি তাদের চাকুর ভয় দেখিয়ে চড় থাপ্পড়, কিল ঘুষি মেরে তাদের কাছে থাকা একটি মোবাইল ফোন ও নগদ টাকা জোরপূর্বক কেড়ে নেয়।
পরেরাজশাহী মেট্রোপলিটন পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে বোয়ালিয়া মডেল থানার বিলসিমলা গ্রেটার রোড এলাকা হতে ছিনতাইকারী মিঠুকে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ছিনতাই হওয়া নগদ টাকা, মোবাইল ফোন ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
