রাজশাহীতে ঝুম বৃষ্টি
নিজস্ব প্রতিবেদক:
বৃষ্টি হয়েছে রাজশাহীতে। মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১২টায় রাজশাহী নগরীর আশে-পাশের এলাকায় এই বৃষ্টিপাত হয়েছে। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টিপাত হয়েছে নগরীর কিছু এলাকায়।
আবহাওয়ার ২৪ ঘণ্টায় পূর্বাভাসে বলা হয়, রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলন জানান, গত ২৪ ঘন্টায় রাজশাহীতে দশমিক চার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এক প্রশ্নের তিনি বলেন, আবহাওয়া অফিসের আশে-পাশে বৃষ্টিপাত হলেই তাদের পরিমাপে ধরা পড়ে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
