১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

প্রকাশিত: ৯ May ২০২৪, ৮:৩৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তি গ্রেপ্তার
বিজ্ঞাপন

রাজশাহীর এয়ারপোর্ট এলাকায় অভিযান চালিয়ে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযন চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো শাকিল (২২) ও একলাস আলী (২৪)। শাকিল রাজশাহী জেলার মোহনপুর থানার ধুরইল হাটাপাড়ার মৃত ময়েজ উদ্দীনের ছেলে ও একলাস আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার কিসমত কুখন্ডি বুধপাড়ার গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ জানায়, গতকাল বুধবার  রাতে রাজশাহী নগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে এয়ারপোর্ট থানার বায়া বাজারে দুই ব্যক্তি ট্যাপেন্টাডল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল এয়ারপোর্ট থানার বায়া বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় কাছ থেকে ২২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন