রাজশাহীতে ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (২২ মে) সকাল ১০টায় নগরীর লক্ষীপুর ও কাশিয়াডাঙ্গায় ট্র্যাফিক পুলিশ বক্সের উদ্বোধন করা হয়।
আরএমপি’র পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক প্রধান অথিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো: মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অনির্বান চাকমা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
