১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ডিবি’র অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার ৫

প্রকাশিত: ৩০ June ২০২২, ৭:৪৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ডিবি’র অভিযানে হেরোইন উদ্ধার, গ্রেফতার ৫
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর দরগাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় গ্রেফতার হয়েছে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের ৫ সদস্য।

গ্রেফতারকৃতরা হলেন, মো: রবিউল ইসলাম বাবু(৪০), মো: জাহাঙ্গীর আলম বাচ্চু (৪৭), মো: আক্তারুল ইসলাম (৩০), মো: নাজির (৩০), মো: শরিফুল ইসলাম দুলাল(৩৫)।

আজ বৃহস্পতিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৯ জুন রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে দামকুড়া থানার হরিপুর দরগাপাড়া এলাকায় কতিপয় ব্যক্তি হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত ১০ টায় বর্ণিত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, উদ্ধারকৃত হেরোইন গুলো রাজশাহী জেলার গোদাগাড়ীর থানার মো: আসাদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল এবং তারা একত্রে পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন যাবত হেরোইনের ব্যবসা করে আসছে।

পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন