১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে তাবলীগ জামায়াতের ইজতেমা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 

প্রকাশিত: ৪ December ২০২৩, ৬:৫৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে তাবলীগ জামায়াতের ইজতেমা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা 
বিজ্ঞাপন
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন হজরত শাহ্‌মখদুম রুপশ (রঃ) ঈদগাহ মাঠে আগামী ৬ ডিসেম্বর অনুষ্ঠাতব্য তাবলীগ জামায়েতের ইজতেমা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষ্যে আজ ৪ ডিসেম্বর দুপুরে আরএমপি সদর দপ্তরে আরএমপি’র পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার-এর সভাপতিত্বে তাবলীগ জামায়েতের নেতৃবৃন্দের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় ইজতেমায় মুসুল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি ব্যবস্থা গ্রহণ করা, পুলিশ কন্ট্রোলরুম স্থাপন করা, ইজতেমা মাঠসহ আশপাশ এলাকা সিসিটিভি দ্বারা পর্যবেক্ষণ করা এর পাশাপাশি সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা, যাতায়াত নির্বিঘ্ন করতে ট্র্যাফিক ব্যবস্থাপনাসহ সার্বিক বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলামসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ তাবলীগ জামায়েতের ইজতেমা নেতৃবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন