১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা দুই ব্যবসায়ীর জরিমানা 

প্রকাশিত: ১২ May ২০২২, ৫:৪৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে তেলের সঙ্গে অন্য পণ্য কিনতে বাধ্য করা দুই ব্যবসায়ীর জরিমানা 
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অভিযোগ উঠেছে দোকানিদের বিরুদ্ধে।

এমন ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার (১২ মে) রাজশাহীতে নিত্যপণ্যের বিভিন্ন স্টোরে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।

পরে এই অভিযোগের সত্যতাও মেলে। তাই দুই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সতর্ক করে দেওয়া হয়।

May be an image of 3 people and indoor

দুপুরে রাজশাহী মহানগরীর ভদ্রা বউ বাজার ও তালাইমারী এলাকায় এই অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার। অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান।

তিনি জানান, তারা পুলিশের সহায়তায় মহানগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা বৌ বাজার এলাকায় অভিযান চালান। এ সময় ভদ্রা বউ বাজার এলাকার রাব্বি স্টোরকে বোতলজাত সয়াবিন তেলের সঙ্গে অন্যান্য পণ্য কিনতে বাধ্য করার অপরাধে ৫ হাজার টাকা এবং তালাইমারি এলাকায় মেসার্স আব্দুল কাইয়ুমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।  

জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান রাজশাহী ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যলয়ের এই সহকারী পরিচালক।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন