১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে দুই হাতে ২ পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী রুবেল গ্রেপ্তার

প্রকাশিত: ১৪ September ২০২৪, ২:৩১ am | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে দুই হাতে ২ পিস্তল নিয়ে গুলি বর্ষণকারী রুবেল গ্রেপ্তার
বিজ্ঞাপন

বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনে রাজশাহীতে দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণ করা সন্ত্রাসী জহিরুল ইসলাস রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর মহানগরীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার ঘটনা ঘঠে। এসময় দুই হাতে দুটি পিস্তল নিয়ে গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী জহিরুল ইসলাম রুবেলকে রাত পৌনে ১টার দিকে কুমিল্লার দাউদকান্দি থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন