১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে নতুন ভোটার ২ লাখ ৩৮ হাজার ৪২৭ জন

প্রকাশিত: ৩ March ২০২২, ২:০৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে নতুন ভোটার ২ লাখ ৩৮ হাজার ৪২৭ জন
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী অঞ্চলে নতুন ভোটার হয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৪২৭ জন। ২০২২ সালের সর্বশেষ হালনাগাদ অনুযায়ী এই তথ্য নিশ্চিত করেছে রাজশাহী নির্বাচন অফিস।

রাজশাহী জেলায় নতুন ভোটার হয়েছেন ৪৩ হাজার ২৬২ জন, পাবনায় ২৮ হাজার ৭৩৫, জরপুরহাটে ১১ হাজার ৬৭৬ জন, বগুড়ায় ৩৯ হাজার ৮০৬ জন, চাঁপাইনবাবগঞ্জে ২০ হাজার ২৭৭ জন, সিরাজগঞ্জ জেলায় ৩৫ হাজার ২৬২ জন, নাটোরে ১৭ হাজার ৫৯৩ জন ও নওগাঁ ৪১ হাজার ৮১৭ জন।

এদিকে, রাজশাহী অঞ্চলে সর্বশেষ হালনাগাদসহ মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৮ লাখ ৬৫ হাজার ৬৬ জন। এর মধ্যে পুরুষ ৭৪ লাখ ৮২ হাজার ৮৮৮ জন এবং নারী ভোটার ৭৩ লাখ ৮২ হাজার ১৩১ জন। জেলার সিনিয়র নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম জানান এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪৭ জন।

অপরদিকে, রাজশাহী জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ২১ লাখ ৯৭৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৫০ হাজার ৫২৬ জন। নারেী ভোটার ১০ লাখ ৫০ হাজার ৪৪৭ জন এবং তৃতীয় লিঙ্গের ৬ জন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন