১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে নবমবারের মত শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল

প্রকাশিত: ২৩ November ২০২৩, ৯:০৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে নবমবারের মত শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল
বিজ্ঞাপন

নবমবারের মতো রাজশাহীতে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজশাহী কলেজ থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।

‘ফরমার ক্রিকেটার্স’ রাজশাহীর এই প্রতিযোগিতায় ১২টি দলে ভাগ হয়ে ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

খেলার আয়োজক বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলোট বলেন, সাবেক খেলোয়াড়দের এক করতে এই আয়োজন। রাজশাহী খেলাধুলায় সবসময় প্রাণচাঞ্চল্যে ভরপুর। অতীতে আরো বেশি উদ্যমী ছিলো। তাই প্রতি বছরের মত এবারো এই খেলাধুলার মাধ্যমে রাজশাহীবাসীকে মাতিয়ে রাখতে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই আয়োজন গুরুত্ব রাখবে। আইপিএল-বিপিএল এর মতো করে খেলার ধরন হবে। অন্যদিকে এই খেলার মাধ্যমে রাজশাহীর পরিত্যক্ত মাঠগুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও চলছে। বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও বিদেশের বিভিন্ন খেলোয়াড়ও খেলায় অংশগ্রহণ করবে।

খালেদ মাসুদ পাইলট আরো বলেন, এই খেলায় ৩০ বছর থেকে শুরু করে ৬০ বছরের মানুষ অংশ নেবেন। আগামীকাল শুক্রবার (২৪ নভেম্বর) খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাজশাহীর তিনটি মাঠে প্রতি শুক্রবার খেলার আয়োজন থাকবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন