১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন

প্রকাশিত: ১ June ২০২২, ১২:৫১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালন
বিজ্ঞাপন

“মা ও শিশুর জীবন বাঁচাতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে হবে” স্লোগানকে সামনে রেখে রাজশাহীতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১২টায় রাজশাহী ইসলামী ফাউন্ডেশন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহীর আয়োজিত দিনব্যাপী সভায় জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় রাজশাহী পরিচালক মুহাম্মদ জালাল আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাবিবুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম, পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, ইসলামী ফাউন্ডেশনের গবেষণা বিভাগের পরিচালক নূরে মোহাম্মদ আলম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন