১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২৫ August ২০২২, ৬:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে পদ্মায় নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:ধ

সকালে বন্ধুদের নিয়ে পদ্মা নদীর তীরে ফুটবল খেলতে গিয়েছিল এক স্কুলছাত্র। এরপর নদীতে বল পড়ে যায়।ওই বল নদী থেকে তুলতে গিয়ে নিখোঁজ হয়েছিল ওই শিক্ষার্থী। পরে দুপুরে তার মরদেহ উদ্ধার করেন ডুবুরিরা।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে শ্রীরামপুর এলাকার পদ্মা নদী থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থীর নাম এরফান (১৬)। সে রাজশাহী মহানগরীর বিনোদপুর এলাকার বাসিন্দা এবং স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ বলেন, বৃহস্পতিবার সকালে বন্ধুদের নিয়ে মহানগরের টি-বাঁধ সংলগ্ন নদীর তীরে ফুটবল খেলতে গিয়েছিল এরফান। একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় সে। এরপর সে আর তীরে ফিরে আসতে পারেনি।

স্থানীয়রা সদর দমকল বাহিনীকে ফোন দেন। খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নদীতে নেমে অনেক খোঁজাখুঁজির পর দুপুর সাড়ে ১২টার দিকে এরফানের মরদেহ পান। মহানগরের শ্রীরামপুর এলাকায় থাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরে সেই মরদেহ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন