১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী

প্রকাশিত: ২৪ May ২০২২, ৭:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে ধরে পুলিশে দিলেন স্বামী
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকাসহ স্ত্রীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছে স্বামী। মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর সাহেববাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশল হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানায়, রাজধানী ঢাকার একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন ভুক্তভোগী ওই স্বামী (৩৫)। তার স্ত্রী (৩৪) দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ বাহাদুরপুরের (৩৫) সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন।

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পরকীয়া প্রেমিকসহ হাতেনাতে স্ত্রীকে ধরে পুলিশে দিয়েছেন তার স্বামী। তাদেরকে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের পর স্বামী-স্ত্রী যা চান সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, যদি তারা পরস্পর তালাক দিয়ে আলাদা থাকতে চান তাহলে সেটারও ব্যবস্থা করা হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা কিংবা অভিযোগ দায়ের করা হয়নি। তাদের পরিবারের সদস্যরা এলেপরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন