১৪ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৬ February ২০২৩, ৭:৩১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরীক্ষা উপলক্ষে আরএমপির নিষেধাজ্ঞা
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীর আগামী ১৮ ফেব্রুয়ারী পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ‘পরিবার কল্যাণ পরিদর্শিকা’ প্রশিক্ষাণার্থী মনোনয়নের নিমিত্ত লিখিত (MCQ-পদ্ধতি) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ পরীক্ষা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মহানগর পুলিশ। আগামী ১৮ ফেব্রুয়ারী বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ৮ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়া হবে।

আগামী ১৮ ফেব্রুয়ারি, পরীক্ষা চলাকালীন রাজশাহী মহানগর পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ), ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে সকল প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিষ্ফোরক দ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন এবং ৪ জনের অধিক একত্রে চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো :

রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজিয়েট স্কুল, রাজশাহী, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়, রাজশাহী, শহিদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, পুলিশ লাইন্স, রাজশাহী, শহিদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়, বোয়ালিয়া, রাজশাহী।

আজ ১৬ ফেব্রুয়ারি আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন