১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পাশের হার ও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা

প্রকাশিত: ৮ February ২০২৩, ৪:৩৪ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শিক্ষা, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে পাশের হার ও জিপিএ-৫ এগিয়ে মেয়েরা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন অনুষ্ঠিত এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ৮১ দশমিক ৬০ শতাংশ। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২১ হাজার ৮৫৫ জন।

গত বছর রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ৩২ হাজার ৮০০ জন শিক্ষার্থী। ফলে এবার পাস ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।

তবে এবার পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনে ছেলেদের পেছনে ফেলেছে মেয়েরা।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান, এবার (২০২২) রাজশাহী শিক্ষাবোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় এক লাখ ২৬ হাজার ৭০০ জন শিক্ষার্থী। এরমধ্যে ছাত্রের সংখ্যা ৬৮ হাজার ৩৬ জন এবং ছাত্রীর সংখ্যা ৬০ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পাস করেছে এক লাখ ৩ হাজার ৩৮৫ জন শিক্ষার্থী।

তিনি বলেন, এবার ছাত্রীদের পাসের হার ৮৫ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রদের ৭৭ দশমিক ৭৭ শতাংশ। এছাড়াও জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৯৫৭ জন ছাত্রী এবং ৯ হাজার ৮৯৮ জন ছাত্র।

রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার ৭৫১টি কলেজ থেকে শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৩১টি কলেজে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। যা গত বছর ছিল ১৬২ কলেজ। এছাড়াও ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি। যা গত বছর ছিল শূন্য।

এদিকে, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক বলেন, রাজশাহী কলেজে পাসের হার ১০০ ভাগ। এবার ৪৭৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৪৫৩ জন জিপিএ-৫ পেয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন