১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার, গ্রেফতার ৯

প্রকাশিত: ১১ January ২০২৪, ৯:৫৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার, গ্রেফতার ৯
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও জুয়ার সরঞ্জামাদিসহ ৯ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার মোহাম্মদ আলীর ছেলে মো: ওমর আলী তরুণ (২৪) ও মো: আব্দুল মাবুদ (৩৫), মো: হাকিম (৩৬), মো: মিজান (২৪), মো: ইয়াসিন (৩৩), মো: মিলন (৪০), মো: মানিক হোসেন (৪৩), মো: আজম আলী (২৮) ও মো: আলাউদ্দীন (৩২)।

আরএমপির বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ১০ জানুয়ারি বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক পিপিএম-এর সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ড. মো: রুহুল আমিন সরকারের দিকনির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার মোসা: আরজিনা খাতুনের নেতৃত্বে এসআই মোহা: আব্দুর রহমান ও তাঁর টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সন্ধ্যা ৫ টায় কাশিয়াডাঙ্গা থানার লিলি হল মোড় এলাকায়  অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আসামি মো: ওমর আলী তরুনকে গ্রেফতার করে।

অপর একটি অভিযানে এসআই মো: আ: করিম তালুকদার ও তাঁর টিম একই দিন রাত পৌনে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আলীর মোড়ে অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানায় মাদকদ্রব্য ও জুয়া আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন