রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করার লক্ষ্যে প্রচারপত্র বিলি
আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’র বিশাল জনসভা সফল করার লক্ষ্যে রাজশাহী জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভা প্রস্তুত প্রচার উপ-কমিটির উদ্যোগে প্রচারপত্র বিলি করা হয়েছে।
বরিবার দুপুরে রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় জনসাধারণের মাঝে প্রচারপত্র বিলি করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার, যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু, জনসভা প্রস্তুত প্রচার উপ-কমিটির আহ্বায়ক ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, শাহ মখদুম থানা আওয়ামী লীগের সভাপতি শাহাদত আলী শাহু, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
