১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ফের শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬

প্রকাশিত: ১৭ January ২০২৩, ৭:৩৮ pm | বিভাগ: আবহাওয়া, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে ফের শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৬
বিজ্ঞাপন

রাজশাহীতে আবারও নেমেছে তাপমাত্রার পারদ। শুরু হয়েছে শৈত্যপ্রবাহ। মাঝখানে সামান্য বিরতি দিয়ে চলতি মৌসুমে পঞ্চমবারের মত শৈত্যপ্রবাহ শুরু হলো পদ্মা পাড়ের এ মহানগর ও আশপাশের অঞ্চলে। টানা শৈত্যপ্রবাহের এ ধকল কাটিয়ে উঠতে পারছেন না রাজশাহী অঞ্চলের মানুষ।

আজ মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল ৭টায় রাজশাহীর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ আবারও রাজশাহীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন জানান, এ অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা এবার আরও কমতে পারে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পরিসংখ্যান বলছে, গত ১৬ ডিসেম্বরের পর থেকে এ নিয়ে রাজশাহী অঞ্চলে পাঁচটি শৈত্যপ্রবাহ এসেছে। এর মধ্যে একটি মাঝারি ও চারটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে। সর্বপ্রথম গত ১৬ ডিসেম্বর রাজশাহীতে নয় দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তারপর নতুন বছর শুরু হয় ১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিয়ে।

গত ১৫ জানুয়ারি রাজশাহীতে দিনের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১২ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এবং ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। তবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) সেই তাপমাত্রা আবারও আট দশমিক চার ডিগ্রি সেলসিয়াসে নেমে এলো।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন