রাজশাহীতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করা হচ্ছে। আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৮ টায় রাজশাহীর সিএন্ডবি মোড়ে জাতির পিতার ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
রাজশাহী কলেজে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান রাজশাহী কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, খাবার বিতরণ, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
