রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে পালিত
নিজস্ব প্রতিবেদক:
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র’ এই প্রতিপাদ্যকে সামনে রাখে সারা দেশের মতো রাজশাহীতেও কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে নয়টায় মহাগরীর আলুপট্টি মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। ব্যান্ডপার্টির বাদ্য-বাজনার তালে তালে সুসজ্জিত হয়ে শোভাযাত্রাটি মহানগরীর সাহেব বাজার, সোনাদিঘীর মোড় হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে রাজশাহী কলেজে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক।
উদ্বোধন শেষে আরএমপির পক্ষ থেকে ১০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের সহায়তা প্রায় অর্ধশত হুইল চেয়ার দেওয়া হয়। এরপর রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা করা হয়। এতে কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রমকে আরো তরান্বিত ও উৎসাহ-উদ্দীপনা বৃদ্ধির লক্ষ্যে শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং অফিসার ও সদস্যদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিকের সভাপতিত্বের উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আব্দুল খালেক, আহ্বায়ক, রাজশাহী মেট্রোপলিটন কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, সাবেক প্রতিমন্ত্রী, রাজশাহী, লে. কর্ণেল রিয়াজ শাহরিয়ার, অধিনায়ক, র্যা পিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫, রাজশাহী, প্রফেসর মোহাঃ আব্দুল খালেক, অধ্যক্ষ, রাজশাহী কলেজ, রাজশাহী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, চেয়ারম্যান, জেলা পরিষদ, রাজশাহী জেলা ও সহ-সভাপতি, রাজশাহী মহানগর আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি (ভারপ্রাপ্ত) রাজশাহী মহানগর আওয়ামীলীগ, রাজশাহী, জনাব মোঃ ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামীলীগ, জনাব তানভির ইশতিয়াক, সাধারণ সম্মাদক, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, রাজশাহী, জনাব তপন কুমার সেন, ট্রাষ্টি, হিন্দু কল্যাণ ট্রাষ্ট, বৃহত্তর রাজশাহী, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, কমিউনিটি পুলিশিংয়ের সদস্যবৃন্দ।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
