১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত

প্রকাশিত: ২৫ November ২০২৩, ৮:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত
বিজ্ঞাপন

রাজশাহীর পবার নওহাটা জুটমিল এলাকায় বাসচাপায় অজ্ঞাতপরিচয় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।  শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোবারক পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সন্ধ্যায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ওসি জানান, নিহত মোটরসাইকেলচালকের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্ত হলে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। বাংলানিউজ

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন