১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২২ March ২০২২, ৪:৩৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৫০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে  বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বালিয়াপুকুর গ্রামের মৃত আনসার আলীর ছেলে মোঃ শাহিন পারভেজ (৪০), শেখেরচক পাঁচানীমাঠ গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নাদিম (৫০), টিকাপাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে আরিফ শাহ (৫১) ও মৃত সাইদের ছেলে মোঃ রাশেদ (৪৩)।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২০ মার্চ রাতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাজহারুল ইসলামের নেতৃত্বে বোয়ালিয়া মডের থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে টিকাপাড়া এলাকায় রাত পৌনে ১২ টায়  অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা, ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন