১৩ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে মান দিবস উপলক্ষে আলোচনা সভা

প্রকাশিত: ১৫ October ২০২২, ৫:১১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে মান দিবস উপলক্ষে আলোচনা সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বিশ্ব মান দিবস উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাষ্ট্রায়ত্ব মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে  এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ প্রতিপাদ্যে বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিএসটিআইয়ের বিভাগীয় কার্যালয়ের পরিচালক প্রকৌশলী মো. শফিউল্লাহ খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক এনামুল হক।

প্রধান অথিতি তার বলেন, পণ্যের মান নিয়ন্ত্রণ, ভোক্তা শ্রেণীর সচেতনতা বৃদ্ধি করন বিএসটিআই এর গুরু দায়িত্ব পালন, গুণগতমান বজায় ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য বজায় রেখে পণ্য উৎপাদন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ করে টেকসই উন্নত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকে উদাত্ত আহ্বান জানান।

May be an image of 10 people

অতিথি হিসেবে বক্তব্য দেন, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মোহা. রফিকুল আলম বেগ ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিন সিনিয়র সহ সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী ও পরিচালক সাদরুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিল্প ও বণিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন