১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে রাব্বি হত্যার ঘটনার মূল আসামি গ্রেফতার

প্রকাশিত: ৩১ May ২০২২, ৪:৫৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে রাব্বি হত্যার ঘটনার মূল আসামি গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীর হড়গ্রাম নতুনপাড়ার রাব্বি শেখ (২১) হত্যার ঘটনার মূল আসামিকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মো: ইমন আলী ফরহাদ (২০)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া রেল লাইনের ধারের মো: ইব্রাহিমের ছেলে।

আরএমপি সূ্ত্রে জানা যায়, মঙ্গলবার রাত্রী দেড় টায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম নতুনপাড়ার মো: কালু শেখের ছেলে রাব্বি শেখকে কে বা কারা  তার বাড়িতে মারপিট করছে। এমন সংবাদের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নির্দেশে এসআই মো: মিজানুর রহমান ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখে, বাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় রাব্বি শেখের মৃত দেহ মাটিতে পরে আছে।

সেখানে উপস্থিত স্থানীয় লোকজনদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানতে পারে, ইমন আলী ফরহাদ তার সহযোগিদের সহায়তায় পূর্ব শক্রতার জেরে রাব্বি শেখকে হত্যা করে।

পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত আড়াই টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা হতে আসামি মো: ইমন আলী ফরহাদকে রক্তাক্ত জখম অবস্থায় গ্রেফতার করেন।

সে বর্তমানে পুলিশ পাহাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।

মৃত রাব্বি শেখের মৃত দেহের সুরুতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

মনের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন