১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে শরীরে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহনকালে নারী আটক

প্রকাশিত: ২৮ May ২০২২, ৩:৪৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে শরীরে বিশেষ কায়দায় ফেন্সিডিল বহনকালে নারী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে বিশেষ কায়দায় বহনকালে ৫০ বোতল ফেন্সিডিল-সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোছা: সায়মা খাতুন (২৮) রাজশাহী মহানগরীর কর্ণহার থানার মোল্লা ডাইং এলাকার মো: হবু মিয়ার মেয়ে।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ মে দুপুর সোয়া ২ টায় কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এস এম মাসুদ পারভেজের নেতৃত্বে এসআই জীবন চন্দ্র বর্মন ও তার টিম থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াই টায় কাশিয়াডাঙ্গা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামি সায়মা খাতুনকে আটক করে।

এসময় মহিলা পুলিশ দিয়ে তল্লাশী করে আসামির শরীরের বিভিন্ন জায়গা হতে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন