রাজশাহীতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস’র উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক:
‘বুকে হাত রেখে, বিজয়ের বেশে, ছুঁয়ে দেব আসমান’ স্লোগান নিয়ে রাজশাহীতে ”শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩” এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী বিভাগীয় জেলা পর্যায়ে (অনুর্দ্ধ-১৭ তরুণ-তরুণী) ফুটবল, অ্যাথলেটিক্স ও সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
আরএমপি পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের নামে এবারের আসরের নামকরণ করা হয়েছে ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহীন আকতার রেনী, বিশিষ্ট সমাজসেবী ও সহ-সভানেত্রী, রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থা, মো: ডাবলু সরকার, সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর আওয়ামীলীগ, মো: ওয়াহেদুন নবী, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তি, বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারি, আমন্ত্রিত অতিথি ও সাংবাদিকরা।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
