১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে শ্রমিকের মৃত্যু: ভবন মালিক গ্রেফতার

প্রকাশিত: ১৩ March ২০২২, ১:২১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে শ্রমিকের মৃত্যু: ভবন মালিক গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক


রাজশাহীতে প্রাচীর ধ্বসে নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সেই ভবনের মালিক ইন্তাজ মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্তাজকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে রাতে নিহত শ্রমিক রিয়াজুলের বাবা মাহাতাব উদ্দিন বাদী হয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সেই মামলায় ইন্তাজকে গ্রেফতার দেখায় পুলিশ।

চন্দ্রিমা থানার ওসি ইমরান আলী বলেন, এ ঘটনায় ভবন নির্মাণের মালিকে ইন্তাজকে গ্রেফতার করা হয়েছে। নিহতের মরাদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, শনিবার (১২ মার্চ) দুপুরে নগরীর বারো রাস্তার মোড় এলাকায় প্রাচীর ধ্বসে চাপা পড়ে নির্মাণ শ্রমিক রিয়াজুল ইসলাম মারা যান। এই দুর্ঘটনায় ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। এদের মধ্যে ৪ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস কর্মীরা।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন