১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে সানি হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার

প্রকাশিত: ৭ July ২০২২, ৩:৩৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে সানি হত্যা মামলায় আরও ২ জন গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীতে আলোচিত সানি হত্যা মামলায় দুজনকে গ্রেফতার করেছে র‌্যাবের সদস্যরা। গ্রেফতারকৃতরা হলেন- শাহী (১৯) ও রাহিম (১৯)। তারা নগরীর হেতেমখাঁ এলাকার শফিক ও একই এলাকার মৃত সোহেলের ছেলে । বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সানি হত্যার পরপরই আসামীরা বিভিন্ন পথে বাংলাদেশের সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় ব্যর্থ হয়ে স্থানীয় পরিবহনের মাধ্যমে নারায়ণগঞ্জে আশ্রয় গ্রহণ করে। এরপর গোপন সূত্রের ভিত্তিতে র‌্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর শ্যামলী থেকে শাহীকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাহিমকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ঘটনার ২৪ ঘন্টা পর আমিন (১৮) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছিলো রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন