১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে হচ্ছে বিকেএসপি

প্রকাশিত: ২৫ May ২০২২, ১:২৫ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, শীর্ষ সংবাদ, সব খবর
রাজশাহীতে হচ্ছে বিকেএসপি
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

খেলাধূলা নেশা থেকে এখন পেশায় পরিণত হয়েছে। কয়েক দশক আগেও দেশে পেশাদার ক্রীড়াবিদ হওয়ার কথা কেউ ভাবত না। এখন ভাবে। কারণ ভালো খেলতে পারলে অর্থকড়ির সঙ্গে যশ-খ্যাতি। তাই অভিভাবকেরাও চান, খেলোয়াড় হোক সন্তান। তাই খেলোয়াড় তৈরির জন্য চাই উপযোগী উন্নত অবকাঠামো, সুন্দর পরিবেশ ও সঠিক গাইডলাইন।

এক্ষেত্রে অভিভাবকদের পছন্দের শীর্ষে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বিকেএসপি থেকে বেরিয়েছে তারকা খ্যাত অনেক খেলোয়াড়। রাজশাহীর খেলোয়াড় ক্রিকেট মাতালেও এই বিভাগীয় শহরে নেই বিকেএসপি-এর শাখা। ফলে ভালো খেলোয়াড় হতে এই অঞ্চলের ছেলে-মেয়ের দিতে হয় দীর্ঘপথ পাড়ি সেই সাথে অর্থের বাহুল্যতা তো আছেই।

তবে রাজশাহী খেলাপ্রেমিদের আশার কথা জানালেন বিকেএসপির কর্মকর্তারা। সম্প্রতি রাজশাহী মুক্তিযুদ্ধ স্টেডিয়ামে মেয়েদের ক্রিকেট, ফুটবল, হকি ও আর্চারী বিষয়ে বাছাই শেষ করলো বিকেএসপি।

জানা গেছে- ১০০ দশ কোটি টাকা ব্যয়ে রাজশাহীতে হচ্ছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর স্কুল। রাজশাহী মহানগরীর উপকন্ঠে পবা উপজেলার খিরসন এলাকায় ১৭ একর জমির উপর হচ্ছে এই প্রতিষ্ঠান। ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে ভূমি অধিগ্রহণের কাজ।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্কুল প্রতিষ্ঠা উপলক্ষ্যে এর ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়েরে সচিব মেসবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ এনডিসি। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিচালক আনোয়ার হোসেন, পবা উপজেলা নির্বাহী অফিসার লাসমী চাকমা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মাদ শরিফুল হক।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপির) আওতায় চট্টগ্রাম ও রাজশাহীতে ক্রীড়া স্কুল প্রতিষ্ঠা ২য় সংশোধিত প্রকল্পে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মাঝে ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রাথমিক ভাবে ২৩ ক্ষতিগ্রস্ত মাঝে আট কোটি উনষাট লাখ দশ হাজার দুইশত ছিয়াত্তর টাকার চেক হস্তান্তর করা হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন