১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে হঠাৎ করেই অটোরিকশা চলাচল বন্ধ করে ভাড়া বৃদ্ধির দাবি

প্রকাশিত: ২৮ August ২০২২, ৪:৫৫ pm | বিভাগ: অন্যান্য, রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে হঠাৎ করেই অটোরিকশা চলাচল বন্ধ করে ভাড়া বৃদ্ধির দাবি
বিজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক:
পূর্ব ঘোষণা ছাড়াই ভাড়া বৃদ্ধির দাবিতে হঠাৎ করেই অটোরিকশা চলাচল বন্ধ করে দিয়েছে চালক -মালিকদের একটি পক্ষ। এতে করে চরম অসুবিধায় পড়েছে যাতায়াতকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আজ রোববার (২৮ আগস্ট) ভোর থেকেই অটোচলাচল বন্ধ হলে এই সুযোগকে কাজে লাগিয়ে গুটি কয়েক অটোচালক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে।
অপরদিকে অটোরিকশা চলাচল না করায় সময় মত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পেরে রাজশাহী পলেটেকনিকের শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে করে মহাসড়কে যানজন সৃষ্ঠি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এমন অবস্থায় নগরবাসী ইন্টারসিটি বাস সার্ভিসের দাবি জানিয়েছেন।
রাস্তায় চলাচলরত অটোচালকরা জানান, আমরা সকালে গ্যারেজ থেকে গাড়ী বের করার পর রস্তায় চাকার হাওয়া ছেড়ে দিয়েছে। এতে করে যাত্রী নিয়ে বিপদে পড়েছি। আগে থেকেই আমাদের ভাড়া বাড়ানো বা অটো চলাচল বন্ধ বিষয়ে জানানো হয়নি। অটোচালকদের একটি পক্ষই রাস্তায় বিভিন্ন মোড়ে অবস্থান নিয়ে এমন কাজটি করছেন।
May be an image of ‎11 people, outdoors and ‎text that says "‎اد বিসমিল্লাহির রাহমানির রাহিম অটোর ভাড়া বৃদ্ধি ও অটো পার্টস এর দামএরবং সকল জিনিসের দাম বৃদ্ধির কারনে অটোর ভাড়া দৃদ্ধির জন্য মেয়র সাহেবের কাছে আকুল আবেদন আয়োজনে অটোর মালিক ও ড্রাইভার বৃন্দ।‎"‎‎
এদিকে দুপুর ১২ টার দিকে রাজশাহী নগর ভবনের সামনে দ্রব্যমূল্য ও অটোপার্টস এর দাম বৃদ্ধির কারণে অটোর ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে একটি পক্ষ।
ব্যাটারি চালিত অটো মালিক সমিতির সভাপতি সাগর দাবী করেন, তাদেরকে না জানিয়েই একটি পক্ষ ভাড়া বৃদ্ধির দাবিতে হঠাৎ অটো চলাচল বন্ধ করে দিয়েছে। আমরা এই বিষয়ে জানিনা বা জড়িত না। নওদাপাড়া ও তেরখাদিয়া ডাবতলা মোড়ে একটি সংগঠন আমার কাছে এসেছিলো। আমি তাদের কথায় পাত্তা দেয়নি।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন