১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ ব্যবসায়ী আটক

প্রকাশিত: ১ March ২০২২, ৮:১৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে হেরোইন-ইয়াবাসহ ব্যবসায়ী আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫ টায় কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি রাজশাহী মহানগরীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়ার মৃত বোরজাহান আলীর ছেলে মো. দোলঙ্গির হোসেন দুলাল (৪২)।

মঙ্গলবার দুপুরের দিকে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়,  সোমবার বিকেল সাড়ে ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা একটি টিম রাজশাহী মহানগর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া গ্রামে এক ব্যক্তি হেরোইন ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে জানতে পারে ডিবি। পরে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৫ টায় অভিযান পরিচালনা করে দোলঙ্গির হোসেন দুলালকে তার বাড়ীর সামনে হতে আটক করে। এসময় আসামীর কাছ থেকে ৫৫ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন