১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার ১

প্রকাশিত: ২৭ September ২০২৩, ৭:১৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ১৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার ১
বিজ্ঞাপন

রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রাম হতে রাত ৯ টায় এক মাদককারবারিকে ১৫০ পিস ইয়াবা-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মোসা: সুইটি বেগম (৩৪)। সে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার আচুয়াভাটা গ্রামের মো: ওসমান গণির স্ত্রী।

আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজশাহী জেলার ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ গত ২৬ সেপ্টেম্বর রাত পৌনে  ৮ টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাটিকাটা বাইপাস মোড় ও তার সন্নিহিত এলাকায় মাদক উদ্ধারের জন্য নিয়োজিত ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঐ দিন রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন আচুয়াভাটা গ্রামস্থ অভিযুক্ত মোসা: সুইটি বেগম তার নিজ বাড়ির মেইন গেটের সামনে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো। এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তীর নির্দেশে ডিবি’র ইন্সপেক্টর (নিরস্ত্র) মুহাম্মদ রুহুল আমিনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো: মাহবুব আলম ও সঙ্গীয় ফোর্স-সহ রাত ৯ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোসা: সুইটি বেগমের নিকট হতে একটি সাদা পলিথিনে মোড়ানো লালচে রঙের ১৫০ পিস ইয়াবা-সহ তাকে গ্রেফতার করে।

এ ঘটনায় গ্রেফতারকৃত অভিযুক্ত মোসা: সুইটি বেগমের বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

উল্লেখ্য, অভিযুক্ত মোসা: সুইটি বেগম একজন চিহ্নিত মাদককারবারি এবং তার বিরুদ্ধে ইতিপূর্বে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় ৯ টি মামলা রুজু হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন