১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

প্রকাশিত: ৬ January ২০২৪, ৮:০৩ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান চালিয়ে ২শ’ পিস ইয়াবাসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবা উদ্ধার ও তাদের দুইজনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মেহেদী হাসান(৩০) ও মো: অভি (২৪)। মেহেদী হাসান রাজশাহী জেলার বাঘা থানার খাগোড় বাড়িয়ার মো: আব্দুর রাজ্জাকের ছেলে। তার বর্তমান ঠিকানা রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার টিকিয়াপাড়া বাসার রোড। অপর আসামি অভি একই থানার শেখেরচক বিহারী বাগানের মো: জিয়ার ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার  রাত সাড়ে ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় দুই ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ও্রই দল ১০ টারৈ দিকে বোয়ালিয়া থানার শেখেরচক বিহারী বাগান এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান ও অভিকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবার ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন