১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

প্রকাশিত: ১৪ October ২০২৩, ৬:৫৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ২ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩
বিজ্ঞাপন

রাজশাহী মহানগরী’র রাজপাড়া থানার দাশপুকুর ও আলীর মোড় বাথানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ তিন জনকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন মো: অনিক ইসলাম (২২), মোসা: শাহানা বেগম (৩০) ও মোসা: শাহিদা বেগম (৩২)। অনিক রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার দাশপুকুর এলাকার মৃত কুরবান আলীর ছেলে, শাহানা আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার শরিফুল ইসলামের স্ত্রী ও শাহিদা একই এলাকার মো: জীবনের স্ত্রী।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শুক্রবার রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মোটরসাইকেলে দুই ব্যক্তি রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া হতে দাশপুকুর পুকুরপাড় এলাকা দিয়ে  গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে আসছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় চেকপোস্ট স্থাপন করেন। দুপুর এক টায় দ্রুত গতিতে সন্দেহজনক মোটরসাইকেলটি আসতে দেখে তাদের দাঁড়ানোর সংকেত দেয়। এসময় পালানোর চেষ্টা করলে আসামি অনিককে গ্রেফতার করে এবং অপর আসামি মৃদুল পালিয়ে যায়।  গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত অনিক পুলিশকে জানায়, সে উদ্ধারকৃত গাঁজাগুলো রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়ার মো: জীবনের কাছ থেকে ক্রয় করে পলাতক আসামি মৃদুলে সঙ্গে বিক্রয়ের জন্য নিয়ে যাচ্ছিল।

উক্ত তথ্যে ভিত্তিতে ডিবি পুলিশের ঐ টিম দুপুর ২ টায় আলীগঞ্জ আলীর মোড় বাথানপাড়া এলাকার জীবনের বাড়ীতে অভিযান পরিচালনা করে অপর আসামি মোসা: শাহানা বেগম ও মোসা: শাহিদা বেগমকে ৫০০ গ্রাম গাঁজা, নগদ ৫৮ হাজার টাকাসহ গ্রেফতার করে। এসময় আসামি জীবন ও শরিফুল পালিয়ে যায়।

গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন