১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২ কেজি গাঁজা-সহ আটক ১

প্রকাশিত: ৮ September ২০২২, ৬:০৯ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ২ কেজি গাঁজা-সহ আটক ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ২ কেজি গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত মো: পিয়ারুল ইসলাম পান্নু (৪৬)। সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম সকাল পৌনে ১০ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম শেখপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামি পিয়ারুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন