২৪ November ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

প্রকাশিত: ৩১ January ২০২২, ৭:২৬ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে ২ ছিনতাইকারী গ্রেফতার, মোটরসাইকেল জব্দ
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কাশিয়াডাঙ্গা বিভাগের কর্ণহার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগরীর পবা থানার দুয়ারী গ্রামের মোঃ মানিক মিয়ার ছেলে মোঃ নাইমুর রহমান দিপ্ত (২৬) ও কর্ণহার থানার ধর্মহাটা (মধ্যপাড়া) গ্রামের মোঃ মোস্তাকিম আলীর ছেলে আহম্মেদ আলী সাগর (২১)।

আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোঃ রনি ইসলাম (২৮) গত ২৮ জানুয়ারি  রাত সাড়ে ৭ টায় তার ব্যক্তিগত প্রয়োজনে কর্ণহার থানার রাধানগর দারুসা বাজারে যায়। এসময় তার পিছন দিক থেকে আসা মোটর সাইকেলে তিনজন আরোহী রনির হাতে থাকা মোবাইল ফোনটি কেড়ে নিয়ে দ্রুত গতিতে পালিয়ে যায়। ঐসময় রনি চিৎকার করলে, তার চিৎকার শুনে দারুসা বাজারে থাকা কর্ণহার থানার টহল পুলিশ আসামীদের মোটর সাইকেলসহ আটক করার চেষ্টা করে। একপর্যায়ে আসামীরা মোটর সাইকেল ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়। থানা পুলিশ মোটরসাইকেলটি জব্দ করে নিয়ে যায়।

পরবর্তীতে গত ২৯ জানুয়ারি মোটর সাইকেলের সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম ইউনিটের দেয়া তথ্যে আসামীদের অবস্থান শনাক্ত করে। এরপর অভিযান পরিচালনা করে তানোর থানা পুলিশের সহায়তায় তানোর থানার জুড়ানপুর এলাকা থেকে ছিনতাইকারী দিপ্তকে গ্রেফতার করে এবং রনির ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে পবা থানা পুলিশের সহায়তায় পবা থানার বসন্তপুর এলাকা হতে আসামী সাগরকে গ্রেফতার করে। অপর আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন