রাজশাহীতে ২ মাদক ব্যবসায়ী ১২ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে ৫৫০ পিস ইয়াবা-সহ ২ মাদক ব্যবসায়ী ও জুয়া খেলার সরঞ্জামাদি-সহ ১২ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মাদকসহ আটককৃতরা হলেন, রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মো: মনিরুল ইসলামের ছেলে মো: ফেরদৌস আহম্মেদ (২৩) ও লক্ষীপুর ভাটাপাড়ার মো: শহিদুল ইসলামের ছেলে মো: সাখাওয়াত হোসেন (২৭)।
আরিএমপি সূত্রে জানা যায়, আজ ২৮ এপ্রিল রাত ৪ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার চন্ডিপুরে একজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত সোয়া ৪ টায় চন্ডিপুরে উপস্থিত হয়ে আসামি ফেরদৌস ও সাখাওয়াতকে আটক করে। এসময় আসামিদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা উদ্ধার হয়।
ডিবি পুলিশের অপর একটি টিম আজ ২৮ এপ্রিল রাত দেড়টায় বোয়ালিয়া থানার সপুরা সিএনজি স্ট্যান্ড সংলগ্ন শ্রমিক সংঘের ভিতর হতে ১২ জুয়াড়িকে তাস ও টাকা-সহ আটক করে।
আটককৃতরা হলেন, মো: রুহুল আমিন (৫০), মো: আজাদ আলী (৩৮), মো: ইব্রাহীম মোল্লা (৩৮), মো: রহিদুল ইসলাম সেলিম (৩৬), মো: আকাশ (২১), শ্রী বাবু শিং (৪৩), মো: কামরুল হাসান (৩৫), মো: রনি (২৮), মো: সিয়াম মোল্লা (৩০), মো: সোহেল আলম (৩৮), মো: রুবেল (২৪) ও মো: মহিদুল ইসলাম (২৩)।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
