রাজশাহীতে ৩ কেজি গাঁজা-সহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে ৩ কেজি গাঁজা-সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃত মো: শাজাহান(২৮) সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ডিংগাডোবার বাসিন্দা মো: মেরাজের ছেলে।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৭ জুন রাত সাড়ে ১০ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার দাশপুকুর ব্যাংক কলোনী এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রয়ের জন্য অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় রাজপাড়া থানার দাশপুকুর ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামি শাজাহানকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩ কেজি গাঁজা উদ্ধার হয়।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
