১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ১০ April ২০২২, ৭:২০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৪০০ পিস ইয়াবাসহ আটক ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে আরএমপি’র বোয়ালিয়া মডেল থানা পুলিশ।

আটককৃত হলেন, মোছাঃ সম্পা খাতুন (২৫)। সে বোয়ালিয়া মডেল থানার হাদির মোড় বউ বাজার এলাকার মোঃ আশিকের স্ত্রী।

আজ রোবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ৯ এপ্রিল রাত সাড়ে ৯ টায় আরএমপি বোয়ালিয়া থানা পুলিশ মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, সুলতানাবাদ মহল্লায় দুইজন ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত তথ্যের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ঐ টিম রাত পৌনে ১০ টায় ঘটনাস্থল থেকে আসামী সম্পা খাতুনকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট-সহ গ্রেফতার করলেও অন্যজন পালিয়ে যায়। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে।

আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন