১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৪ জুয়াড়ি আটক

প্রকাশিত: ২৪ May ২০২২, ৭:২৬ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৪ জুয়াড়ি আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৪ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মো: মাহবুব(৫২), মো: মালেক(৪৮), মো: বাবু(৪৯) ও মো: মাহফুজুল ইসলাম(২৯)।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৩ মে রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার আপেল ডেকোরেটরের মোড় মহিষবাথান এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৪ জুয়াড়িকে আটক করে। এ সময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন