১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৬২ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক

প্রকাশিত: ১ June ২০২২, ৫:১২ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৬২ বোতল ফেন্সিডিলসহ ২ জন আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ৬২ বোতল ফেন্সিডিল-সহ ২ জনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মো: শাহীন আলী(২৮), সে রাজশাহী মহানগরীর দামকুড়া থানার চরমাজারদিয়াড় এলাকার মো: নাজমুলের ছেলে ও মো: বোরহান উদ্দিনের ছেলে মো: কাউসার হোসেন(২৬)।

আজ বুধবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল রাত সোয়া ১২ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ মাদক ব্যবসায়ীকে ৬২ বোতল ফেন্সিডিল-সহ আটক করে।

জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, ফেন্সিডিল গুলো অপর মাদক ব্যবসায়ী মো: এরশাদ(৩২) এর কাছ থেকে সংগ্রহ করেছিলো।

পতালক আসামির বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন