রাজশাহীতে ৬ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৬ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, মো: আলিম(৩০), মো: জসিম আলী(৩৫), মো: রুবেল আলী(৩০), শ্রী মিঠুন কর্মকার(২৪), মো: সম্রাট(২৫) ও মো: নুরুল ইসলাম(২৮)।
আরএমপির এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ৭ জুন রাত ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়াডাঙ্গা থানার শ্যামপুকুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৬ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
