১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবা-সহ যুবক আটক

প্রকাশিত: ৯ May ২০২২, ৪:১৮ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবা-সহ যুবক আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীতে ৭৮০ পিস ইয়াবা-সহ ১ যুবককে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃত মো: আজিজুল হাকিম আকাশ (২০) চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বড়টাপ্পু গ্রামের মো: আমিরুল ইসলামের ছেলে।

আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ৮ মে বিকেলে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর বেলপুকুর থানার বেলপুকুর বাইপাস গোলচত্ত্বর এলাকায় একজন ব্যক্তি ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বিকেল পৌনে ৪ টায় ঘটনাস্থল থেকে আসামি আজিজুল হাকিম আকাশকে আটক করে। এসময় তার কাছ থেকে ৭৮০ পিস ইয়াবা উদ্ধার হয়।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন