১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৭ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার উদ্ধারসহ গ্রেফতার ১

প্রকাশিত: ২৭ June ২০২২, ৪:৫০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৭ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার উদ্ধারসহ গ্রেফতার ১
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে ৭ লাখ টাকা মূল্যের ২ হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল-সহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মো: রুবেল (৩১), সে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বসড়ি হাড়ুপুরে মো: রফিকুল ইসলামের ছেলে।

আজ সোমবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ২৬ জুন রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কাশিয়াডাঙ্গা থানার গোলজারবাগ গুড়িপাড়া চালনা সাকো তিন রাস্তার মোড় দিয়ে একজন ব্যক্তি মাদকদ্রব্য-সহ রাজশাহী শহরের দিকে আসবে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ঐ টিম বর্ণিত স্থানে অবস্থান নেয়। রাত সাড়ে ১১ টায় সেখানে মো: রুবেলকে হাতে দু্টি শপিং ব্যাগ-সহ আসতে দেখে আটক করেন। এসময় তল্লাশী করে তার কাছ থেকে ৭ লাখ টাকা মূল্যের ২হাজার ৮৫০ পিস ট্যাপেন্টাডল, ৬০০ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানায়, সে উক্ত মাদকদ্রব্য গুলি বিক্রয়ের উদ্দেশ্যে রাজশাহী শহরে নিয়ে যাচ্ছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন