১০ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৮ জুয়াড়ি আটক

প্রকাশিত: ১ February ২০২২, ৭:৪০ pm | বিভাগ: রাজশাহী প্রতিদিন
রাজশাহীতে ৮ জুয়াড়ি আটক
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৮ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলেন, মোঃ মিজান আলী (২৩), মোঃ মুকুল আলী(৩০), মোঃ হাকিম (৩৩), মোঃ ওহিদুল ইসলাম মনির(৩৩), মোঃ মাসুম(৪০), মোঃ রাজু(৪০), মোঃ নয়ন(২৫) ও মোঃ সোহেল রানা (২২)।

আজ মঙ্গলবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল ৩১ জানুয়ারি রাত পৌনে ১১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার আলীগঞ্জ আলীর মোড় এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।

আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন