১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার

প্রকাশিত: ২৭ August ২০২২, ৫:৩০ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীতে ৮ জুয়াড়ি গ্রেফতার
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাস-সহ ৮ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃতরা হলেন, মো: লালচাঁন চান্দু (৫৫), মো: হায়দার আলী (৪৮), মো: তোজাম্মেল আলী (৩২), মো: রাজ্জাক আলী (৩৫), মো: আরমান মন্ডল (৬০), মো: জামিরুল ইসলাম আতিয়ার (৩৬),  মো: ফয়সাল আলী (২০) ও মো: আনোয়ার হোসেন গুলি (৫০)।

আরএমপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল ২৫ আগস্ট রাত সোয়া ১১টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করে জুয়া খেলা অবস্থায় ৮ জুয়াড়িকে আটক করেন। এ সময় আসামিদের কাছ থেকে তাস ও নগদ অর্থ উদ্ধার হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন