রাজশাহীতে ৯ জুয়াড়ি আটক
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে নগদ অর্থ ও তাসসহ ৯ জুয়াড়িকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন, মোঃ ইদু(২৮), মোঃ জিন্নাত হোসেন(২৮), মোঃ মুক্তার হোসেন(৪০), মোঃ রাসেল(২১), মোঃ ইসরাফিল(২৫), মোঃ এরশাদ(৩৮), মোঃ রাজু হোসেন(২৬), মোঃ সাদিকুল(৪০) ও মোঃ নজরুল ইসলাম(৪০)।
আজ শনিবার আরএমপির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ ২ এপ্রিল (১ এপ্রিল দিনগত) রাত ১ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দামকুড়া থানার জাংগালপাড়া এলাকা হতে জুয়া খেলা অবস্থায় ৯ জনকে আটক করে। এ সময় আসামীদের দখল হতে তাস ও নগদ অর্থ উদ্ধার করেন।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
