১২ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণে চেম্বারের প্রাক-প্রস্তুতি সভা

প্রকাশিত: ৩১ August ২০২২, ৬:৪১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণে চেম্বারের প্রাক-প্রস্তুতি সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহীর ব্যবসা বাণিজ্য উন্নয়ণ শীর্ষক প্রাক-প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বেলা ১২টায় রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র বোর্ড রুমে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি ও বঙ্গবন্ধু পরিষদ এর যৌথ উদ্যোগে সভাটি অনুষ্টিত হয়।

সভায় রাজশাহী তথা উত্তরাঞ্চলের উন্নয়নের প্রতিবন্ধকতার ক্ষেত্রে বিভিন্ন ইস্যু চিহ্নিত করে বক্তাবৃন্দ আলোচনা করেন। বিশেষতঃ যোগাযোগ ও বিনিয়োগ এবং উদ্যোক্তা সংশ্লিষ্ট বিষয়গুয়িকে আলোচনায় বিশেষ গুরুত্ব দেয়া হয়। রাজশাহী কলকাতা ট্রেন ও বাস সার্ভিস অবিলম্বে চালু করার দাবী উত্থাপন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

এসময় তিনি বলেন, এ রকম মতবিনিময়ের প্রয়োজনীয়তাকে বিশেষ গুরুত্বপূর্ন বলে অভিমত প্রদান করেন। দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণের জন্য সভায় সর্বসম্মতিক্রমে প্রস্তাব গ্রহণ করা হয়।

এসময়  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার তাপু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।

সভায় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোঃ নূরুল আলম, সহ-সভাপতি প্রফেসর মোঃ তানবিরুল আলম, সাধারন সম্পাদক আরিফুল হক কুমার, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মুহঃ আমিনুর রহমান, অর্থনীতি বিভাগ, রাজশাহী, রাজশাহী কলেজ এর সাবেক অধ্যক্ষ প্রফেসর মহাঃ হবিবুর রহমান,কবিকুঞ্জ সভাপতি মোঃ রুহুল আমিন প্রামানিক, রাজশাহী শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. মোকবুল হোসেন, এ্যাডভোকেট আসলাম সরকার।

আরোও উপস্থিত ছিলেন, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সিনিয়র সহ-সভাপতি আব্দুল আওয়াল খান চৌধুরী, সহ-সভাপতি জনাব মোঃ সুলতান মাহমুদ সুমন, পরিচালকবৃন্দ সর্বজনাব মোঃ শাহাদৎ হোসেন বাবু, মোঃ সাদরুল ইসলাম, রিয়াজ আহমেদ খান, মোঃ হারুন-উর-রশিদ, মোঃ আব্দুল গাফফার, মোঃ আসাদুজ্জামান রবি, মোঃ এনামুল হক, মোঃ মোস্তাফিজুর রহমান, এস,এম আইয়ুব।

উদ্যোক্তা হিসেবে ছিলেন, সেলাই প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী জামিলা আফসারী আলম(প্রীতি), খাঁচা প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী শাহনাজ সুলতানা, কৃষানী প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী আফসানা আকতার।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন