১১ October ২০২৬
বিজ্ঞাপন
Greencity24

রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পিআর কমিটির সমন্বয় সভা

প্রকাশিত: ২৬ May ২০২২, ৮:০১ pm | বিভাগ: রাজশাহী, রাজশাহী প্রতিদিন, সব খবর
রাজশাহী আঞ্চলিক স্কাউটসের পিআর কমিটির সমন্বয় সভা
বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পাবলিকরিলেশন (পিআরকমিটি) ও পিআরটিমের সদস্যদের সমন্বযে এক সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৪ মে) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (জনসংযোগ, প্রকাশনা ও মাকেটিং) ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের কোষাধ্যক্ষ মোহা: নাসির উদ্দীন ও জেলা শিক্ষা অফিসার অলক চক্রবর্তী, উপ পরিচালক বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চল এবং কমিটির সদস্য সচিব আব্দুর রোকন মাসুম প্রমুখ।

সভায় জাতীয় পর্যায়ে মাসিক সমন্বয়সভায় ডকুমেন্টস উপস্থাপন, ওয়েবসাইড, স্যোসাল মিডিয়া রক্ষণাবেক্ষণ, ক্যালেন্ডার ও লিফলেট বিতরণ, ভিডিওক্লিপ তৈরি ও প্রচারসহ আসন্ন বিটিভি অগ্রদূতে রাজশাহীর বিভিন্ন উপস্থাপনাসহ অন্যান্য বিষয়ে সিদ্ধান্তগৃহীত হয়।

সভায় রাজশাহী অঞ্চলের প্রাক্তন আঞ্চলিক উপ কমিশনার ও বাংলাদেশ স্কাউটস এর লিডার ট্রেনার সালেহ আহমেদ পাবলিকরিলেশন (পিআর) সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

কার্যক্রম সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য সভায় টিমের সদস্যদের মাঝে দায়িত্ব বন্টন করা হয়। বাংলাদেশ স্কাউটস, রাজশাহী মেট্রোপলিটন জেলার স্কাউট সম্পাদক জেলা প্রশাসকের সাথে আলাপকালে বিটিভি অগ্রদূতে রাজশাহী বিভাগের প্রস্তুতি তুধেরেন। অবশেষে সভাপতি ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন